আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৯ মে ২০২৬: আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। সোমবার (১৮ মে) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটের সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একবারে কার্যকর না করে এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হচ্ছে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো চালু হতে যাচ্ছে। সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেল ও পেনশন সুবিধা পুরোপুরি বাস্তবায়নে সরকারের মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যার মধ্যে পেনশনের জন্যই অতিরিক্ত লাগবে অন্তত ২৫ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহ কম থাকায় এবং সামগ্রিক অর্থনীতি কঠিন পরিস্থিতি...